চলনবিলের মত্স্য সম্পদ রক্ষা করুন

চলনবিল বাংলাদেশের সবচেয়ে বড়ো বিল। এক সময় দেশি প্রজাতি মাছের প্রধান বিচরণ ও প্রজনন ক্ষেত্র ছিল চলনবিল। এজন্য এ বিলকে বলা হতো মত্স্য ভাণ্ডার। ব্রিটিশ আমলে চলনবিলের মাছ আর পাখির খুব কদর ছিল ইংরেজদের কাছে। এখনো চলনবিলের সুস্বাদু মাছের সুনাম দেশজোড়া। কিন্তু বড়োই উদ্বেগের বিষয় হচ্ছে, চলনবিল দিন দিন ছোটো হয়ে আসছে। সেইসঙ্গে বিলুপ্ত ঘটছে মাছসহ নানা জীববৈচিত্র্যের। মত্স্য সম্পদ অধিদপ্তরের সূত্র মতে, চলনবিলে ৭৫ প্রজাতি মাছের মধ্যে গত ৪০ বছরে প্রায় ২৫ প্রজাতি দেশি মাছ বিলুপ্ত হয়েছে এবং মাছের গড় উত্পাদন কমেছে ৬৩ শতাংশ। প্রকৃত অর্থে বিলে মাছের প্রজাতি বিলুপ্ত ও উত্পাদন কমে যাওয়ার প্রধান কারণ জলবায়ু পরির্বতন। মানব সৃষ্ট কিছু কারণেও বিলে মাছের উত্পাদন কমছে। এ অবস্থায়, চলনবিলের মত্স্য সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি।

সৌরভ সোহরাব

আয়েশ, সিংড়া, নাটোর