জাবিতে ১০ দিনব্যাপী নাট্যোত্সব শুরু আজ

 ‘ঐতিহ্যের দ্রোহী মননে, আগামীর আবাহনে’ স্লোগানে আজ রবিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘ঐতিহ্যের চার দশক পূর্তি উত্সব’। বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটারের অডিটোরিয়ামে ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে এ নাট্যোত্সবের আয়োজন করা হয়েছে।

গতকাল শনিবার সংগঠনটির দপ্তর সম্পাদক ঐশিক সামী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রথম দিন আজ রবিবার মঞ্চায়িত হবে থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনায় নাটক ‘গোলাপজান’।