খুলনা মহানগর জেপির সভাপতি কাজী মাসুদ ও সাধারণ সম্পাদক আলম সিদ্দিকী

খুলনা মহানগর জাতীয় পার্টি-জেপির সভাপতি হিসেবে কাজী মাসুদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক ডা. এম এ আলম সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর ৫৭ ইসলামপুর রোডের কাজী ভিলায় পার্টির অস্থায়ী কার্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলনে আগামী তিন বছরের জন্য তাদের নির্বাচিত করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন।

কাজী মাসুদ আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বক্তৃতা করেন, জাসদের (ইনু) সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, জাসদ (আম্বিয়া) রফিকুল হক খোকন, ওয়ার্কার্স পার্টির মফিদুল ইসলাম, জাকের পার্টির মো. মাসুম, ন্যাপের তপন কুমার রায়, সাম্যবাদী দলের মো. ইকবাল, গণতান্ত্রিক পার্টির সোলায়মান হাওলাদার প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন আব্দুল আলিম সেলিম, ডা. শামীমারা পারভীন, বাদল মুন্সী, নুরুল ইসলাম হীরা, মো. আব্দুল্লাহ আল মামুন, রীনা রহমান, তপন কুমার, বাচ্চু হাওলাদার, এমাদুল হক, ইব্রাহিম সেরনিয়াবাদ, শায়েলা আফরিন, জোহরা খাতুন, সাথি আক্তার, শাহিন সজিব, চিন্ময়, মো. মহিউদ্দীন, আব্দুল হামিদ, আতিয়ার রহমান, মো. সাফি, মো. নাজমুল হুদা, আবু হোসেন, আবু হাসান, মনোরঞ্জন, আলমগীর, কালু, মাসুম, রুমি আক্তার, পারুল আক্তার, ঝর্ণা বেগম, তরিকুল ইসলাম, মাজেদা বেগম প্রমুখ।

সম্মেলনে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ মহানগর কমিটির নাম ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।