সাভারে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারে ইয়াসমিন আক্তার (১৮) নামের এক পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ঐ পোশাকশ্রমিক রাজবাড়ি জেলার কালুখালি থানার জামালপুর গ্রামের মুকুল মিয়ার মেয়ে। সে সাভারের উলাইল এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ঢাকা সোয়েটার কারখানায় হেলপার পদে কর্মরত ছিল।

পুলিশ জানায়, ভোররাতে ঐ পোশাকশ্রমিককে তার ভাড়াবাড়িতে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিত্সার জন্য ঐ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ শনিবার তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে।