যুদ্ধ ঠেকাতে ইরানের সামরিক শক্তি বাড়াতে হবে : খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুদ্ধ ঠেকাতে ইরানের সামরিক শক্তি বৃদ্ধি করাটা জরুরি। গতকাল শনিবার বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে এক আলোচনায় খামেনি এই মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপকে ‘ফৌজদারি অপরাধ’ হিসেবে উল্লেখ করেন। খামেনি বলেন, আমরা দুর্বল থাকলে শত্রু দেশ হামলা করার সাহস পাবে। তাই যুদ্ধ থেকে বাঁচতে আমাদের আরো শক্তিশালী হতে হবে। -রয়টার্স