নবীনগরে আওয়ামী লীগ প্রার্থী এবাদুল করিম বুলবুলের পথসভা

‘গ্রাম হবে শহর’ নেত্রীর এ স্লোগানকে সামনে রেখে শহরের সাথে গ্রামের উন্নয়নের সেতুবন্ধনে আবদ্ধ করতে নৌকা ছাড়া কোনো বিকল্প নেই। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা, তৃণমূলের কৃষক নেতা এবাদুল করিম বুলবুল গত দুইদিনে জাতীয় ও স্থানীয় উন্নয়ন ইস্যু তুলে ধরে বিরামহীনভাবে জনগণের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করছেন। গত দুইদিনে তিনি উপজেলার রতনপুর ইউনিয়নের বলদীবাড়ি, চতরংখোলা, শাহ্পুর, ডোবাচাইল, বিটিভিশারা, পেয়ারাকান্দি, মাইজ্জারা,খাগাতোয়া গ্রাম ও লাউরফতেহপুর ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় এবং নবীনগর পৌর সদরে জনগণের কাছে দোয়া ভোট প্রার্থনা এবং বিভিন্ন গ্রামে পথসভা করেন। এ সব পথসভায় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় সাংসদ ফয়জুর রহমান বাদলের নেতৃত্বে নবীনগরে যে উন্নয়নের সূচনা হয়েছে তা চলমান রাখতে নৌকায় ভোট পার্থনা করেন। প্রতিটি পথসভা নেতাকর্মী, সমর্থক, জনসাধারণের ঢলে জনসভায় রূপান্তরিত হয়। শাহপুর গ্রামে পথসভা অনুষ্ঠানে বিএনপি নেতা শাহজাহান কবির সাজুর নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

এসব পথসভা মতবিনিময় শেষে এবাদুল করিম বুলবুল সু-নাগরিকের জন্য (সুজন) আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে যোগ দেন। এর আগে তিনি মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তার সফরসঙ্গী ছিলেন হাবিবুর রহমান, গোলাম শাহরিয়ার বাদল, জহির উদ্দিন চৌধুরী শাহান, মোশারফ হোসেন সরকার, সৈয়দ আবদুল কাইয়ুম, আলহাজ আবদুল হাকিম খান, সৈয়দ সামসেদ মিয়া, আরিফুল ইসলাম টিপু, সিরাজুল ইসলাম, জহির উদ্দিন সিদ্দিক টিটো, এনামূল হক, মোক্তার হোসেন, দায়েন বিজয়, সৈয়দ জাহিদ হাসান শাকিল প্রমুখ।