নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা এর বিধিমোতাবেক বাকীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদরাসা ফরিদপুর সদর এর জন্য শূন্য পদে ১ জন উপাধ্যক্ষ (কম্পিউটার ও আরবি, ইংরেজিতে দক্ষ অগ্রাধিকার) ও ১ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে। উপাধ্যক্ষ ৫০০/- এবং পরিচ্ছন্নতা কর্মী ৩০০/- টাকার ব্যাংক ড্রাফট, প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি, জেলা প্রশাসক, ফরিদপুর বরাবর আবেদন মাদরাসার ঠিকানায় পৌঁছাতে হবে। পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। —অধ্যক্ষ, মোবাঃ ০১৭১২৯৩১০৫৮। সিকে-৩৪৯

নিয়োগ বিজ্ঞপ্তি: জয়লাজুয়ান ডিগ্রি কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের জনবল কাঠামো-২০১৮ইং এর আলোকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে উচ্চ মাধ্যমিক/ সমমান পাশসহ কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের প্রশিক্ষণপ্রাপ্ত একজন দক্ষ লোক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণকে রূপালী ব্যাংক, শেরপুর, বগুড়া শাখার অনুকূলে ৬০০/- ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, দুই কপি ছবি, সকল সনদপত্রসহ আগামী ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।—মোঃ হোসেন আলী, অধ্যক্ষ, জয়লাজুয়ান ডিগ্রি কলেজ, কল্যাণী, শেরপুর, বগুড়া।             সিকে-৩৫০