কাজী ছানাউল হক দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গতকাল রবিবার যোগ দিয়েছেন। ৯ জানুয়ারি ৯৪৫তম বোর্ড সভায় ডিএসইর পরিচালনা পর্ষদ তাকে নিয়োগের সিদ্ধান্ত নেন| পরবর্তী সময়ে ২৩ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগের অনুমোদন করে। তিনি ডিএসইতে যোগদানের পূর্বে কর্মসংস্থান ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন| এছাড়াও তিনি রাজশাহী কৃষি উন্নয়ন বোর্ডর ব্যবস্থাপনা পরিচালক ও অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি