সানম্যান-বারডেম ফার্মার সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

সানম্যান গ্রুপ এবং বারডেম জেনারেল হাসপাতালের পার্টনারশিপ ইকুইটি ভেঞ্চার সানম্যান-বারডেম ফার্মা লিমিটেড (এসপিএল)-এর সাথে একটি এমপ্লয়ি ব্যাংকিং (ইবি) চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এই চুক্তির আওতায় এসপিএল-এর কর্মকর্তা-কর্মচারীরা ব্র্যাক ব্যাংকের ঋণ এবং ডিপোজিট দুই ধরনের প্রডাক্টের ক্ষেত্রেই বিশেষ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন। ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহিউল ইসলাম এবং সানম্যান-বারডেম ফার্মা’র চিফ অপারেটিং অফিসার মীর জাকির আজম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি ঢাকায় এই চুক্তিটি স্বাক্ষর করেন। এসপিএল-এর হেড অব বিজনেস অপারেশনস মুহম্মদ সাইফুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের হেড অব এমপ্লয়ি ব্যাংকিং খন্দকার এমদাদুল হক-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি