কৃষক হত্যা মামলার আসামি গ্রেফতার

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় কৃষক আলমগীর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সোলেমান ইসলাম লাবুকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার ইটালী ইউনিয়নের বাখুন্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সিংড়া থানার অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী জানান, আটকের পর সাত দিনের রিমান্ডের আবেদনসহ তাকে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।