ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে এক নারীকে উত্ত্যক্ত করার অপরাধে জুসেদ মিয়া (২০) ও মুক্তাদির আহমদ (১৯) নামের দুই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীলের ভ্রাম্যমাণ আদালত এ রায় দেয়।
দণ্ডপ্রাপ্ত জুসেদ উপজেলার কালারুকা ইউনিয়নের বিল্লাই গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে ও মুক্তাদির আহমদ একই গ্রামের গৌছ মিয়ার ছেলে। শনিবার সন্ধ্যায় আবারও উত্ত্যক্তের খবর পেয়ে পুলিশসহ সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল ঘটনাস্থলে পৌঁছে বখাটেদের আটক করে এ রায় প্রদান করে।