বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। গতকাল সকাল ১১টার দিকে মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে নেতারা বলেন, কঠিন থেকে কঠিনতর আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহসভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানুল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন নাসির প্রমুখ।