গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীনসহ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। রবিবার বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন। এসময় নার্গিস পারভীন ছাড়াও আওয়ামী লীগে যোগ দেন রাজবাড়ী জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হামিদ মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা আক্তারুজ্জামান মৃধাসহ শতাধিক নেতাকর্মী।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাটে নির্বাচনী জনসভায় এ যোগদান পর্ব সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়াসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।