খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নমিতা রানী দাস নামে এক প্রসূতি গতকাল রবিবার মারা গেছেন। এ নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জন এ ধরনের দগ্ধ নারী-পুরুষ মারা গেলেন।
জানা গেছে, গত আড়াই মাসে আগুনে দগ্ধ হয়ে ১১৫ জন নারী-পুরুষ ভর্তি হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। নমিতা রানী দাস রংপুর নগরীর চব্বিশ হাজারী দীপক কুমার রায়ের স্ত্রী। ২৮ জানুয়ারি সকালে ঐ নারী আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি সন্তান প্রসব করেন। একদিন পর সেই নবজাতক মারা যায়। এখনো এ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন ৩৩ জন। ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।