শিবগঞ্জ সীমান্ত থেকে অস্ত্র গুলি ও ম্যাগাজিন উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জের সীমান্ত এলাকা থেকে ২টি অস্ত্র, ১৪ রাউন্ড গুলি, ৩টি  ম্যাগাজিন উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ৫৩ বিজিবির কর্নেল তৌফিক আহমেদ চৌধূরী, ব্যুরো চিফ, আরআই বি, রংপুর ও ৫৩ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মোঃ এখলাসুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নাধীন মাসুদ ঠুঠাপাড়া সীমান্ত এলাকার বাংলাদেশ অভ্যন্তরে তারাপুর মাঠে ভুট্টা ক্ষেতের মাঝে একটি গাছের গোড়ায় মাটির নিচে লুকায়িত অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য  ২ লাখ ১৭ হাজার ৮শ’ টাকা। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।