ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার মুনুড়িয়া গ্রাম থেকে পারভীনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মুনুড়িয়া গ্রামের আলাউদ্দিনের স্ত্রী। গতকাল রবিবার সকালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর ওসি এমদাদুল হক শেখ জানান, পারভীনা খাতুন শনিবার বিকালে বাবার বাড়ি নারায়ণপুর গ্রাম থেকে স্বামীর বাড়ি মুনুড়িয়া গ্রামে যাওয়ার পথে নিখোঁজ হয়। রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরে রবিবার সকালে গ্রামের মাঠের মধ্যে তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। তার শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।