মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তা ও ইউক্রেন বিষয়ক বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্ণেল আলেক্সান্ডার ভিন্দম্যানকে সরিয়ে ঠিক কাজই করেছেন। শনিবার তার সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার বার্তায় বলেন, বাস্তবে আমি তাকে চিনি না, তার সঙ্গে কথা বলিনি এমনকি সাক্ষাত্ও করিনি। তবে তিনি বাধ্য নন। তিনি সত্যকে ঠিকমতো উপস্থাপন করেননি। তিনি তথ্য ফাঁস করেছেন। গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত গর্ডন সোন্দল্যান্ড ও ভিন্দম্যানকে সরিয়ে দেন। -রয়টার্স