বইমেলায় সুদীপ্ত সালামের ‘‌ফটোসাংবাদিকের নোটবুক’ 

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও ফটোসাংবাদিক সুদীপ্ত সালামের ‌ফটোসাংবাদিকের নোটবুক। বইটিতে লেখক তাঁর এক যুগের ফটোসাংবাদিকতার জীবনের উল্লেখযোগ্য ঘটনা ছোট ছোট গল্পের মাধ্যমে বর্ণনা করেছেন।    

নতুন এ বই নিয়ে সুদীপ্ত সালাম জানান, বাংলাদেশের ফটোসাংবাদিকতা জগতের অনেক অজানা গল্প রয়েছে এই বইয়ে।  

তিনি বলেন, ‘‌আমার বিশ্বাস, শুধু ফটোসাংবাদিক বা আলোকচিত্রীরাই এই বই পড়ে আনন্দিত হবেন না—সাধারণ পাঠকেরাও পাবেন আনন্দ ও চিন্তার খোরাক।’  

ফটোসাংবাদিকের নোটবুক বইটির প্রকাশক চারুলিপি। বইটির দাম রাখা হয়েছে ২২৫ টাকা।      

সুদীপ্ত সালাম পেশায় ফটোসাংবাদিক হলেও অনেকদিন থেকেই লেখালেখি করছেন। গল্প, অনুবাদ, কবিতা, প্রবন্ধ ও সম্পাদনা মিলিয়ে তাঁর গ্রন্থ সংখ্যা ১৭।

লেখালেখি ও সাংবাদিকতার জন্য সুদীপ্ত সালাম পেয়েছেন অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড।

এছাড়া তিনি পেয়েছেন ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক স্যালন অব জাপান, রিডার্স ডাইডেস্ট আনসিন এশিয়া পুরস্কারসহ বেশকিছু পুরস্কার।  

ইত্তেফাক/এসআর