‘ক্রাচের কর্নেল’-এর অর্ধ শততম প্রদর্শনী

বিনোদন রিপোর্ট

 

বটতলার ৯ম প্রযোজনা ‘ক্রাচের কর্নেল’ এর ৫০তম প্রদর্শনী হতে যাচ্ছে বেইলি রোড এর মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায়। যেখানে এই নাটকের প্রথম প্রদর্শনী হয়েছিলো। ২০১৬ সালের ডিসেম্বর মাসে মঞ্চে আসে এ নাটকটি। তারপর থেকে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় এ নাটকটি মঞ্চস্থ হয় এবং বেশ প্রশংসা কুড়ায়। কর্নেল তাহেরকে উপজীব্য করে এ নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে ইতিহাসের নানা অধ্যায় এবং সে সকল অধ্যায়কে বিশ্লেষনাত্মকভাবে উপস্থাপনের একটি প্রয়াসও ছিলো সর্বদা।  শাহাদুজ্জামানের উপন্যাস থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুত্ফা নিত্রা। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।  একটি নাটকের দল এত-এত দুঃখ, কান্না, সাহসের গল্প থেকে বলতে শুরু করে এক কর্নেলের গল্প। এক বা একাধিক স্বপ্নবাজ, পাগল, মৃত্যুর নেশায় পাওয়া মানুষদের গল্প। একটি সময় ও দুঃসময়ের গল্প।