পীরগঞ্জে দুই প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, ২৫ জনের বিরুদ্ধে

ঠাকুরগাঁও-৩ আসনে মহাজোটের নৌকা মার্কার প্রার্থীর নেতাকর্মীদের সাথে স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হকের মোটরগাড়ি মার্কার নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে খয়রাত আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের বোর্ডহাটে বর্তমান এমপি মহাজোট প্রার্থী ইয়াসিন আলীর নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হকের মোটরগাড়ি মার্কার নেতাকর্মীরা গণসংযোগকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০/১১ জন আহত হয় এবং ৫/৬টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় ঐ দিন রাতেই মহাজোটের নৌকা মার্কার নেতা খয়রাত আলী মুক্তিযোদ্ধা বাদী হয়ে মোটরগাড়ি মার্কার কর্মী স্থানীয় আওয়ামী লীগ নেতা আনসার আলী, বাশেদ আলী, নবাব আলী, সাইফুল ইসলাম, সোহবার আলী, আসাদ, কিবরিয়া, মেহেদী ও নাজমুলসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/১৬ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করে।

পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ মামলার সত্যতা স্বীকার করেছেন।

ইত্তেফাত/বিএএফ