দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবালকে ‘বাংলাদেশের বেস্ট ব্যাংক লিডার ২০১৯-২০’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে সিঙ্গাপুরভিত্তিক ম্যাগাজিন ‘এশিয়া ওয়ান’। একই সঙ্গে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডকে ‘বাংলাদেশের গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যাওয়ার্ড ২০১৯-২০’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ম্যারিওট মারকুইস হোটেলে ১৩তম এশিয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম শিরোনামে আয়োজিত এশিয়া ওয়ানের এবারের আসরে আনুষ্ঠানিক এই স্বীকৃতি দেওয়া হয়