বসুন্ধরা গ্রুপ সবসময় সেরা কাঁচামাল ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধারাবাহিকভাবে মানসম্মত পণ্য সরবরাহ করে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। গতকাল সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় আয়োজিত সেলস কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান। এছাড়া বসুন্ধরা গ্রুপের ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার, চিফ ফাইন্যানসিয়াল অফিসার মো. তোফায়েল হোসেন প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি