নির্বাচনের টুকরো খবর

ঝিনাইদহ-৩ আসনে মহাজোট

প্রার্থী চঞ্চলের গণসংযোগ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহ-৩ আসনের ফতেপুর ইউনিয়নে মহাজোট প্রার্থী অ্যাড. শফিকুল আজম খান চঞ্চল রবিবার সকালে দিনব্যাপী গণসংযোগ করেন। ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি পায়ে হেঁটে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ফতেপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মহাজোট নেতা আব্দুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক যুবলীগ নেতা শরিফুল ইসলাম ভোলন, শফিকুল ইসলাম, এম এন জামান, আজিজুর হক আজা প্রমুখ। গণসংযোগকালে বিভিন্ন দল থেকে কয়েকশ’ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

চাটখিলে নৌকার পক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের

গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান  

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ.এম. ইব্রাহীমের নৌকা মার্কার পক্ষে গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শনিবার সন্ধ্যায় চাটখিল উপজেলা পরিষদের পূর্বামঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোট চাটখিল উপজেলা শাখার সভাপতি সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ.এম.ইব্রাহিম এমপি। প্রধান বক্তা ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির, মুক্তিযোদ্ধা মাসুম এম মহসিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদউল্যা পাটোয়ারী ও পৌরসভা আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান লিটন প্রমুখ। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেগমগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর

সমর্থনে মহিলা সমাবেশ

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশীদ কিরণের সমর্থনে শনিবার বিকালে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌমুহনী শহরের চৌরাস্তা সংলগ্ন সেন্ট্রাল কমিউনিটি সেন্টারে মহিলা নেত্রী সাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জেসমিন আক্তার প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা নেত্রী সাফায়েতের নেছা, নাদেরা সাবরিন, চন্দনা দে প্রমুখ। সমাবেশে প্রায় এক হাজার মহিলা উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় সরকার গঠনের জন্য  মামুনুর রশীদ কিরণকে জয়ী করার সংকল্প গ্রহণ করেন।

কলমাকান্দায় বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনা-১ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল গতকাল রবিবার নিজ বাড়ি চত্রংপুরে নির্বাচনী প্রচারে হামলা, মিথ্যা মামলা, গণগ্রেপ্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি তার প্রচারণায় বাধা, হামলা, মিথ্যা মামলা, গণগ্রেপ্তার ইত্যাদি বন্ধের জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বরাবর বার বার লিখিত অভিযোগ দেওয়ার পরও কার্যকরী কোনো ব্যবস্থা নেয়নি। তিনি এ পর্যন্ত তার নির্বাচনী আসনে নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৪টি মিথ্যা মামলা দায়ের, ৯০ জন নেতা-কর্মী গ্রেপ্তার ও হাজার হাজার নেতা-কর্মীকে পুলিশি হয়রানির অভিযোগ করেন।

ডামুড্যায় নৌকা মার্কার উঠান বৈঠক

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী সাবেক এমপি আলহাজ নাহিম রাজ্জাকের পক্ষে শনিবার দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের বাড়ির ঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক করেন। আলহাজ আলী হোসেন মাদবরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জেলা সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাস্টার কামাল উদ্দিন আহম্মেদ, ধানকাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (পিন্টু), মাদারীপুর সরকারি কলেজের প্রাক্তন ভিপি মোঃ ইসাহাক মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও পূর্ব মাদারীপুর কলেজের সাবেক ভিপি আবুল মুনসুর আজাদ শামীম খান, উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান পূর্ব মাদারীপুর কলেজের সাবেক ভিপি মো. বোরহান উদ্দিন মাদবর প্রমুখ।

নেত্রকোনা-২ আসনে নৌকার প্রার্থীর পক্ষে

চাতাল শ্রমিকদের মিছিল

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা-২ আসনে নৌকার প্রার্থী সাবেক এমপি আশরাফ আলী খানের পক্ষে গতকাল রবিবার চালকল মালিক সমিতির উদ্যোগে এবং চাতাল শ্রমিকদের নিয়ে ব্যতিক্রমধর্মী স্মরণকালের এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকি এবং সম্পাদক উজ্জল সাহার নেতৃত্বে শ্রমিকরা নৌকার পক্ষে শ্লোগান দেয়- ‘নাওডাই বাউডা’। জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ চাতাল শ্রমিকরা এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে বক্তব্য রাখেন চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকি, সাবেক সভাপতি ফরিদ আহমেদ, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু এবং বর্তমান সম্পাদক  উজ্জল সাহা।

চৌগাছায় আওয়ামী লীগ প্রার্থী মেজর জেনারেল (অব)

ডাঃ নাসির উদ্দিনের নির্বাচনী সভা

চৌগাছা (যশোর) সংবাদদাতা যশোর-২ আসনের মহাজোট প্রার্থী মেজার জেনারেল (অব) ডাঃ নাসির উদ্দিন বলেছেন, আমরা এখন আর ভিক্ষুকের জাতি নই। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এই ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। শনিবার বিকেলে চৌগাছা ছারা বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চৌগাছা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুলের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, জেলা অওয়ামী লীগের সদস্য শাহিন সর্দার, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জগদিশপুর ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুল রহমান বাবুল, সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হাসান বাচ্চু, যশোর উকিলবারের সাধারণ সম্পাদক অ্যাড. শাহিনুর রহমান শাহিন, জেল পরিষদের সদস্য হবিবর রহমান, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান তোতা মিয়া, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন মুকুল, সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর জিএম মোস্তফা, আতিয়ার রহমান, আনিছুর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন, শফিকুজ্জামান রাজু, আশিকুজ্জামান রিংকু প্রমুখ।