মুহম্মদ আনিসুল হক
১১ ফেব্রুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ২৮ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৬ জমাদিউস সানি ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা :২ ও ৪। শুভ বার :রবি ও সোম। শুভ রত্ন :মুক্তা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। আবেগ সংযত রাখুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কারো সঙ্গে নতুন করে আত্মীয়তা হতে পারে। প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। আত্মীয়রা আজ বাসায় বেড়াতে আসতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। পুরনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি শুভ সম্ভাবনাময়। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। অকারণ ব্যয় পরিহার করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বড়ো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। সামাজিক কোনো কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন। মন ভালো থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো ধরনের সামাজিক সংকট দেখা দিতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। আজ কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে যথাযথ চিকিত্সা নিন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।