সীতাকণ্ডু (চট্টগ্রাম) সংবাদদাতা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ভাইস-চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবরকম ছাত্র-শিক্ষক রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে। সোমবার দুপুর ১২টায় সীতাকুণ্ড কুমিরার আইআইইউসির কনফারেন্স কক্ষে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ভিসি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ১৮ এবং ধারা ৩৭ অনুযায়ী বিগত ২২৯তম সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক সুষ্ঠু ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিতকল্পে কর্তৃপক্ষের নির্দেশক্রমে সোমবার হতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ক্যাম্পাসে র্যাগিং ও সব ধরনের ছাত্র-শিক্ষক রাজনৈতিক কর্মকাণ্ড যেমন ঃ সভা সমাবেশ, মিটিং মিছিল ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়।