অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

বাবুগঞ্জে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট

বরিশাল অফিস

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টায় ছাত্র ঐক্যপরিষদ জোটের ব্যানারে কলেজের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। এরপর একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-বরিশাল মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী সাগর সরদার, আহম্মেদ হাসালাইন, রিয়াজুল ইসলাম, জান্নাতুন আখি, মেহেদি, ইসা, রাকিবুল হাসান প্রমুখ।

শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য আগামী বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যানসহ শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে বৈঠকের সিদ্ধান্ত জানালে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেন।

অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিস সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের সব বিষয় প্রশিক্ষণের নির্দেশ দেওয়ায় তারা অপসারণের দাবি করছে। এটা একটি বিশেষ মহলের ষড়যন্ত্র।