বোরহানউদ্দিনে ছয় চালককে জরিমানা

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

সড়ক পরিবহন আইনে ভোলার বোরহানউদ্দিনে ছয় চালককে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর অবধি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী। এ সময় বিভিন্ন ত্রুটি থাকায় ছয় জন মোটরসাইকেল চালককে সাড়ে ৬ হাজার টাকা জরিমানাসহ বৈধ কাগজপত্র না থাকার একটি মোটরসাইকেল জব্দ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী জানান, দুর্ঘটনা হ্রাসকরণ ও সড়কের শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।