সংবাদ সংক্ষেপ

শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজে মা সমাবেশ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বিজয়নগরের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজে সোমবার মা সমাবেশ ও অনার্স শিক্ষার্থীদের  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কলেজ মাঠে অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও আহমেদুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য কাজী হারিছুর রহমান, ইউপি চেয়ারম্যান জিতু মিয়া প্রমুখ।

শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা উপজেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা সোমবার হোমনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাথমিক পর্যায়ে হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে হোমনা সরকারি ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ। এ সময় উপস্থিত ছিলেন হোমনার এসিল্যান্ড তানিয়া ভুঁইয়া, ওসি আবুল কায়েস আকন্দ ও হোমনা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় সোমবার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ও ইউএনএফপি-এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত অ্যাডভান্সমেন্ট অব ওমেন রাইটস্ শীর্ষক প্রকল্পের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজার রহমান, নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন প্রমুখ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে সোমবার অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অমর একুশে পালনে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ. হামিদ মাস্টার, সাবেক এমপি অ্যাডভোকেট এ কে এম সামসুদ্দিন খবির, পাবনা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইতি হোসেন স্বপ্না প্রমুখ।

মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা

জয়পুরহাট প্রতিনিধি জেলা সদরের প্রত্যন্ত অঞ্চলের সীমান্ত সংলগ্ন স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সোমবার মাদকবিরোধী ও মাদকের কুফল বিষয়ে সচেতনতামূলক সাইকেল শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে পল্লি কর্ম-সহায়ক (পিকেএসএফ) ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির আওতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাকস ফাউন্ডেশন’ শোভাযাত্রা ও সভার আয়োজন করে। ধলাহার ইউনিয়ন পরিষদ চত্বর থেকে সাইকেল শোভাযাত্রা উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম। মাদকবিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নূরুল আমিন। সাংবাদিক শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ধলাহার ইউপি চেয়ারম্যান ফয়েজ আহম্মেদ, জাকস ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক মো. আবুল বাশার প্রমুখ।

কবি সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় সোমবার কবি সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, ওসি শেখ লুত্ফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন। আগামী ১ থেকে ৪ মার্চ পর্যন্ত উপজেলার উনশিয়া গ্রামে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিক ভিটায় এ মেলা অনুষ্ঠিত হবে।

আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা

ডোমার (নীলফামারী) সংবাদদাতা ডোমারে সোমবার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় থানার ওসি মোস্তাফিজার রহমান, ভাইস চেয়ারম্যার আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

বরগুনা (উত্তর) প্রতিনিধি বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়ন পর্যায়ের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দক্ষিণ-পূর্ব হেউলিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এনজিও সংগ্রাম এই প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এম মিজানুর রহমান। সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা সদর ইউপি চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন প্রমুখ।

মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে সোমবার মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জালাল উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঁঞা প্রমুখ।

জীবননগরে কৃষিমেলা উদ্বোধন 

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জীবননগরে সোমবার তিন দিনব্যাপী কৃষিমেলা উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর মেলা উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি প্রমুখ।

চাইল্ড হেল্প লাইন ১০৯৮-র ওরিয়েন্টেশন

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা জৈন্তাপুর উপজেলায় শিশু সুরক্ষার লক্ষ্যে শিশু সহায়তায় ফোন চাইল্ড হেল্প লাইন ১০৯৮র ওরিয়েন্টেশন সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চাইল্ড সেনসেটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম আজাদ ভূইয়ার পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর সিলেটের পরিচালক সনজিত্ কুমার সিংহ।

উলিপুরে যুব সমাবেশ

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুরে সোমবার ‘মর্যাদায় গড়ি সমতা’ শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্য গড়বে সমতার পৃথিবী’— এই স্লোগানকে ধারণ করে উলিপুর বিজয় মঞ্চ চত্বরে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির (এম জে এস কে এস) উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এম জে এফ) সহযোগিতায় অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির, ওসি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।