জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি মোতাবেক মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল মহাবিদ্যালয়ে সৃষ্টপদে ইংরেজি (১ জন), সমাজকর্ম (১ জন), রাষ্ট্রবিজ্ঞান (১ জন), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১ জন), অর্থনীতি (১ জন), হিসাব বিজ্ঞান (২ জন), ব্যবস্থাপনা (২ জন) বিষয়ে প্রভাষক এবং নৈশপ্রহরী (শূন্য পদে ১ জন ও খণ্ডকালীন ১ জন) নিয়োগ করা হবে। প্রার্থীদের বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বত্সর। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের ০২ কপি ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো। —অধ্যক্ষ, রামপাল মহাবিদ্যালয়, মোবাইল: ০১৭১২২৬২৬১০। সিকে-৩৫৪
নিয়োগ বিজ্ঞপ্তি: অলিপুর আমডাঙ্গা স্কুল এন্ড কলেজ, ডাকঘর- আমডাঙ্গা, উপজেলা- উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ এর সাধারণ শিক্ষাধারার ভোকেশনাল শাখায় সেসিপকর্তৃক অনুমোদিত জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ও সিভিল কনস্ট্রাকশন বিষয়ে ০২ (দুই) টি ট্রেডে প্রতিটিতে ০১ (এক) জন করে মোট ০২ (দুই) জন ল্যাবএ্যাসিস্ট্যান্ট আবশ্যক। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) ২য় বিভাগ (সমমান সিজিপিএ) পাশ এবং বয়সসীমা অনূর্ধ্ব ৩৫। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) কর্মদিবসের মধ্যে ৫০০/- (পাঁচশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, অগ্রণী ব্যাংক লিঃ, উল্লাপাড়া শাখার অনুকূলে করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবিসহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। —অধ্যক্ষ। সিকে-৩৬২