ক্ষতিগ্রস্তদের নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের সহায়তা

টিঅ্যান্ডটি বস্তিতে আগুন

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ  ঢাকা শাখার উদ্যোগে গতকাল সোমবার বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারগুলোর হাতে নৌপরিবার কল্যাণ সংঘের পক্ষ থেকে এই কম্বল ও খাবার তুলে দেওয়া হয়। ত্রাণসামগ্রী বিতরণকালে নৌবাহিনীর পক্ষ থেকে ঢাকা নৌ-অঞ্চলের বানৌজা হাজী মহসিনের অধিনায়ক, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং রাজধানীর ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার উপস্থিত ছিলেন। গত শুক্রবার গভীর রাতে বনানী টিঅ্যান্ডটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই শতাধিক ঘর পুড়ে যায় এবং চার শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সহায় সম্তলহীন প্রায় ২ হাজার দুস্থ শীতার্ত মানুষের দুর্ভোগ মোকাবিলায় সহযোগিতার হাত বাড়াতেই নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ এ উদ্যোগ গ্রহণ করে। —আইএসপিআর