জি কে শামীম ও খালেদের বিরুদ্ধে মাদক মামলার অভিযোগপত্র আমলে

ঠিকাদার জি কে শামীম ও যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের ব?হিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়ার বিরুদ্ধে মাদক মামলার অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। একই সঙ্গে মামলা দুটি বিচারের জন্য বদলির আদেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ গতকাল সোমবার এই আদেশ দেন। একই সঙ্গে মামলা দুটি ঢাকার আট নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে। ২৩ মার্চ ঐ আদালতে অভিযোগ গঠনের ওপর শুনানি হবে।

গত বছরের ১৭ নভেম্বর খালেদ ও ২৩ নভেম্বর জি কে শামীমের বিরুদ্ধে এই দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করেন র্যাবের তদন্ত কর্মকর্তা। এরপর মামলা দুটি ঢাকার সি এম এম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে আসে।