সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সরকার সমর্থিত আইনজীবী প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে বারের বর্তমান সভাপতি সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিনকে পুনরায় সভাপতি পদে এবং আইনজীবী শাহ মঞ্জুরুল হককে সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে দেওয়া এক সংবর্ধনা সভায় এ নাম ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে গতকাল সোমবার শেখ ফজলে নূর তাপসকে এ সংবর্ধনা দেওয়া হয়। ব্যারিস্টার তাপস বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব। এই পরিষদের আহ্বায়ক হলেন—সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।