বিএলএফসিএ নতুন নির্বাহী কমিটি

আর্থিক প্রতিষ্ঠানসমূহের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির অ্যাসো-সিয়েশনের (বিএলএফসিএ) নির্বাহী কমিটির  নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোমিনুল ইসলাম। আর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আইআইডিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ভুঁইয়া। —প্রেস বিজ্ঞপ্তি