তা র কা ব চ ন

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি এ খবরটি আমারও চোখে পড়েছে। কিন্তু আমি এখনো নিশ্চিত নই কোন চরিত্রে সুযোগ পাচ্ছি বা আদৌ পাবো কি-না। এফডিসিতে বঙ্গমাতার চরিত্রে অডিশন দিয়েছি। তবে এ চরিত্রেই যে অভিনয় করছি, এমনটা নাও হতে পারে। আবার হতে পারে, অন্য কোনো চরিত্রেও কাজ করতে পারি। এটা নিতান্তই ছবিটির পরিচালক শ্যাম বেনেগাল ও তার টিমের ওপর নির্ভর করছে। এছাড়া অভিনয়ে খুব বেশি পরিকল্পনা করে এগুনোর চেয়ে শুধু ভালো ভালো কাজ করে যাওয়ার ইচ্ছাই বেশি। অভিনয় নিয়ে খুব বেশি তাড়াহুড়ো আমার নেই। তাই এক পা দু-পা করে কাজ করছি। অভিনয় আমার খুব ভালোলাগার একটা জায়গা। এখানে নিয়মিত কাজ করতে চাই না। মাঝে মাঝে আনন্দ নিয়ে অভিনয় করে যেতে চাই। আসলে উপস্থাপনা সবসময় আমার কমফোর্ট জোন। অভিনয় করি শুধু ভালো চিত্রনাট্য পেলে। একটু বেছে কাজ করার পক্ষপাতি আমি। তা না হলে আয়নাবাজির পর এতদিনে আরো বেশ কয়েকটি সিনেমায় আমাকে দেখা যেত।