বাপ্পারাজ, অমিত হাসান ও শাবনাজ অভিনীত সিনেমা ‘প্রেমের সমাধি’। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বেশ ব্যবসাসফল হয়েছিল। তিন তারকার অভিনয়ের পাশাপাশি এর গান সে সময় দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সিনেমাটি মুক্তির প্রায় দুই যুগ পেরিয়ে গেলেও এখনো এই সিনেমার গান দর্শকের মুখে মুখে প্রায়ই শোনা যায়। সময়ের পরিক্রমায় আজ তাদের ৩ জনের অভিনীত প্রথম সিনেমা ‘প্রেমের সমাধি’ দুই যুগ পূরণ করলো। দুই যুগে পদার্পণের কিছুদিন আগে এই তিন তারকা একটি ঘরোয়া আড্ডায় একত্রিত হয়েছিলেন।