টেকো মরিনহো!

ধরুন, চুল কাটাতে নাপিতের দোকানে গিয়ে ঘুমিয়ে পড়লেন আপনি। ঘুম থেকে উঠে দেখলেন সব চুল বেমালুম গায়েব, যা মোটেও চাননি আপনি! কেমন অনুভূতি হবে আপনার? এমন ঘটনাই ঘটেছে টটেনহ্যাম হটস্পার কোচ হোসে মরিনহোর সঙ্গে। নাপিতের ভুলের কারণে চুল বিসর্জন দিতে হয়েছে তাকে। ফলে কাঁচা-পাকা চুল নিয়ে চিরচেনা মরিনহোসুলভ চেহারা আগামী কয়েক দিনে চোখে পড়বে না আপনার। তবে মরিনহোর আশা, শিগিগরই ফিরতে পারবেন পুরোনো ‘চেহারায়’। তিনি বলেন, ‘কখনো আমি ঠান্ডা আবহাওয়াটাকে অনুভব করতে নিজের মধ্যে পরিবর্তন আনি। কিন্তু এবার ঘটনা এমন ছিল না। আমি ঘুমিয়ে পড়েছিলাম। জাগার পর দেখলাম এটা খুবই বাজে। আমি বললাম ‘এক নম্বরটা আনো’। আশা করছি, এটা আবারও গজাবে।’