১ হাজার প্রতিভাবান ক্রিকেটার খোঁজা হবে

স্পোর্টস রিপোর্টার

যুব বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় যুব ক্রীড়া মন্ত্রণালয় ক্রিকেটার খোঁজার উদ্যোগ নিয়েছে। দেশের ক্রিকেটকে আরো সমৃদ্ধ করতে এমন উদ্যোগ। ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ১ হাজার প্রতিভাবান ক্রিকেটার খোঁজা হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কবে থেকে শুরু হবে সেটি এখনও নির্ধারণ হয়নি। তবে ক্রীড়া মন্ত্রণালয় কাজটি করবে বিকেএসপির মাধ্যমে। ১ হাজার খুদে ক্রিকেটারকে বাছাই করে সেখান থেকে সেরাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ক্রিকেটাররা যেভাবে দেশকে সাফল্য এনে দিয়েছে তাতে দেশের মানুষ আবেগ আপ্লুত। সামনে আরো ভালো ভালো ক্রিকেটার তৈরি করতে এই পদক্ষেপ ভালো ভূমিকা রাখবে।’