বগুড়ায় মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সাইকেল র্যালি। মঙ্গলবার সকাল ১১টায় শহরের ফুলবাড়ী এলাকায় অবস্থিত সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সেন্ট্রাল স্কুলে গিয়ে শেষ হয়। এতে বগুড়ার ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর আগে র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ এ র্যালির উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক এ কে এম হাফিজ আক্তার, র্যাব-১২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা প্রমুখ।