কেশবপুর (যশোর) সংবাদদাতা
যশোরের কেশবপুর উপজেলার দত্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঐ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত সোমবার যৌন হয়রানির শিকার পঞ্চম শ্রেণির ঐ ছাত্রীর মা তাকে সঙ্গে করে উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করেন। ঐ ছাত্রী জানায়, ঐ শিক্ষক কয়েক জন সহপাঠীকেও যৌন হয়রানির চেষ্টা করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদার বলেন, এ ব্যাপারে সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান তদন্ত করে সত্যতা পান। শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রধান শিক্ষক হাবিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি কুচক্রি মহল আমাকে ফাঁসানোর জন্য এমন অভিযোগ করেছেন।’ যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জানান, ঐ শিক্ষককে স্থায়ী বরখাস্তের জন্য খুলনা বিভাগীয় উপ-পরিচালকের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।