ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়া পৌর শহরের পূর্ব ভাণ্ডারিয়া মিয়া বাড়িতে আট দিনব্যাপী ১৩তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে এ মাহফিল শুরু হয়। শুরুর দিনে প্রথম অধিবেশনে ১৫৯ নম্বর আয়াত থেকে ১৬০ আয়াত পর্যন্ত বয়ান পেশ করেন পীরে মোকাম্মেল আরিফ আলহাজ মাওলানা মুফতি আমীন সাহেব খুলনা। দ্বিতীয় অধিবেশনে ১৬১ নম্বর আয়াত থেকে শুরু করে ১৬৪ নম্বর আয়াত পর্যন্ত বয়ান পেশ করেন আলহাজ হযরত মাওলানা আব্দুল হাই নেছারী।
আট দিনব্যাপী এ অনুষ্ঠানে সুরা নেসার ১৫৯ থেকে ১৭৬ নম্বর আয়াত এবং সুরা মায়েদার ১ থেকে ১৯ নম্বর আয়াত পর্যন্ত বয়ান পেশ করবেন যারা, তারা হলেন—আলহাজ মাওলানা আমান উল্লাহ বসন্তপুরী, আলহাজ মাওলানা আনোয়ার হোসেন জিহাদী, আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ ইয়াসীন নবীপুরি, তরুণ মোফাচ্ছেরে কোরআন মাওলানা মুছা বীন কাসেম, মাওলানা মোস্তাক আহম্মেদ, হাফেজ মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা মুফতি আবুল কাসেম আশরাফী, মাওলানা মুফতি ইয়াকুব আলী কাসেমী, মাওলানা আনোয়ার হোসেন চিশতি, মাওলানা হাফেজ কারি ইসমাইল হোসেন। ১৮ ফেব্রুয়ারি শেষ দিনে দোয়া ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন দেশবরণ্যে খতিবুল উম্মাহ আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। এতে সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ জাকির হোসেন নিজাম মিয়া।