খুলনা অফিস
খুলনায় ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে পুলিশ শমসের আলী (৫১) নামের একজনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে নগরীর স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলনা থানার ওসি আসলাম বাহার বুলবুল জানান, ঐদিন ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে দেওয়া একটি পোস্ট শেয়ার করেন নগরীর স্টেশন রোডের একটি রঙের দোকানের ম্যানেজার শমসের আলী। এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।