কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী ছমিরউদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার কিশোরগঞ্জের তৃতীয় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে প্রকাশ, ২০১৭ সালের ১২ জুলাই লেবানন থেকে ছুটি নিয়ে মর্জিনা খাতুন বাবার বাড়িতে আসে। দুই দিন পর মর্জিনা প্রতিবেশীর বাড়িতে গেলে সেখানে এসে স্বামী ছমিরউদ্দিন তাকে গালাগাল করে। এরপর মর্জিনা তার বাবার বাড়ির উঠানে দাঁড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় ছমিরউদ্দিন হঠাত্ ধারাল ছুরি নিয়ে এসে আঘাত করে। তাকে দ্রুত পাকুন্দিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঘটনার পর হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরিসহ পাকুন্দিয়া থানায় আত্মসমর্পণ করে ছমিরউদ্দিন।