সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক জাহিদুজ্জামান ফারুক।
সভায় বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের প্রস্তাব গৃহিত হয়। আহ্বায়ক জাহিদুজ্জামানা ফারুক এবং পি আর বিশ্বাস ও লায়েকুজ্জামান যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হন। এ কমিটিতে সদস্য হিসেবে রাখা হয় গোলাম তাহাবুর, আতিয়ার রহমান আতিক, খন্দকার মনিরুল আলম, আলমগীর হোসেন, খোন্দকার মোহাম্মদ খালেদ, মোজাম্মেল হোসেন মঞ্জু, শহীদুজ্জামান খান, আবু সাঈদ খান, শরীফ শাহাবুদ্দিন, এলাহী নেওয়াজ খান, অশোক কুমার সিংহ, শাবান মাহমুদ, কাজী রওনক হোসেন, মো. মুজিবুর রহমান জিতু, এস এম মোশারফ হোসেন, আলম হোসেন খান, সাজ্জাদুর রহমান, ওয়াকিল আহমেদ হিরন, মোজাম্মেল হক চঞ্চল, মামুন ফারাজি, সৈয়দ আফজাল হোসেন, দাউদ ভুঁইয়া, রফিকুল ইসলাম আজাদ, কাঞ্চন দে, রিজিনা ইসলাম, জহিরুল ইসলাম ও শাহনাজ বেগম প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি