ফরিদপুরের ভাঙ্গায় বিকাশে টাকা প্রতারণার দায়ে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার আজিমনগর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হেমায়েত হোসেন মিলন, জাকির হোসেন ও লিঠু হাওলাদার। এদের বাড়ি উপজেলার আজিমনগর এলাকায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে বিকাশে প্রতারণা করে আসছে এরা। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম মাওলা খালাসির বাড়ি থেকে এদের আটক করি। এ সময় তাদের কাছ থেকে ২১ মোবাইল সেট, ৩৫টি সিম ও ৪২ পিচ ইয়াবা জব্দ করা হয়। এদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় ডিজিটাল নিরাপত্তা ও মাদক আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি