কাবুলে মিলিটারি একাডেমিতে আত্মঘাতী হামলরায় নিহত ৬

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মিলিটারি একাডেমিতে আত্মঘাতী হামলায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বেসামরিক ও চারজন সামরিক বাহিনীর। গতকাল মার্শাল ফাহিম মিলিটারি একাডেমির প্রবেশপথে এই হামলার ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় ৫ জন নিহতের খবর জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে তারা বড়ো একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে গোলাগুলির শব্দও শোনা যায়। -আল-জাজিরা