থাই সেনার নির্বিচার হত্যা ক্ষমা চাইলেন সেনাপ্রধান

শৃঙ্খলা লঙ্ঘন করে উন্মত্ত হয়ে ওঠা এক সৈন্যের নির্বিচার গুলিতে ২৯ জন নিহত ও ৫৭ জন আহত হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের সেনাবাহিনী প্রধান। গতকাল ৯০ মিনিটের সংবাদ সম্মেলনে সেনা প্রধান হিসেবে ঐ সৈন্যের কৃতকর্মের সব দায় নিয়ে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। সেনাপ্রধান জেনারেল আপিরাত কংসোমপোং বলেন, আমি, সেনাবাহিনীর প্রধান হিসেবে ক্ষমা চাইছি আর সেনাবাহিনীর এক কর্মীর ঘটানো এ ঘটনা নিয়ে কতোটা দুঃখিত তা বলছি। যে মূহুর্তে অপরাধী ট্রিগার টেনে হত্যাকা্ল ঘটালো, সেই মূহুর্ত থেকে সে অপরাধী হলো আর সৈন্য থাকলো না। -রয়টার্স