রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। সবুজবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাশেদ হাসান বলেন, দক্ষিণ গোড়ানের একটি বাসায় আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মুগদা থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তারিফ হোসেনকে (৩৩) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তারিফ খিলগাঁও থানার এজাহারভুক্ত আসামি।