ভাণ্ডারিয়ায় রবিবার বিকেলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৮-পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) ১৪ দলীয় জোটের শরীক দল জাতীয়পার্টি-জেপি চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কার পক্ষে একটি বিরাট মিছিল বের করা হয়।
ভাণ্ডারিয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও ভাণ্ডারিয়া পৌরসভার সহায়ক কমিটির সদস্য মো. ছগির হোসেন পোদ্দারের নেতৃত্বে মিছিলটি উপজেলা সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ প্রাঙ্গণে শেষ হয়।
মিছিল চলাকালে এ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা থেকে আসা স্থায়ী, ভাসমান ব্যবসায়ীরা উচ্ছ্বসিত হয়ে বাই সাইকেল মার্কার শ্লোগানে সংহতি প্রকাশ করে। পরে একই স্থানে এক পথসভায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা আতাউর রহমান মঞ্জু হাওলাদার, মো. খোকন সিকদার, শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর যুবলীগ নেতা সোহেল আকন, সোহাগ মল্লিক, বাবুল মোল্লা, বনি আমীন, সহিদ হোসেন, ছাত্রলীগের শীহান পোদ্দার, সাব্বির আকন, হাচিব হাওলাদার, রাহুল আকন, রায়হান আকন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আমির খশরুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটাতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করতে পারে। আর শান্তিপূর্ণ ভাণ্ডারিয়াতে অশান্তি সৃষ্টি করতে পারে এমন মন্তব্য করে সর্বস্তরের মানুষকে সজাগ থাকাতে হবে। এছাড়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু করেছে তা বাস্তবায়নের জন্য আগামী ৩০ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপ-মহাদেশের প্রখ্যাত সাংবাদিক, পূর্ব বাংলা স্বাধীনের অগ্রদূৎ মরহুর তফাজ্জল হোসেন মানিক মিয়ার সুযোগ্য ছোট ছেলে এই ভাণ্ডারিয়ার কৃতি সন্তান দুরদর্শী বর্ষীয়াণ রাজনীতিক, আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাই সাইকেল মার্কায় দলমত নির্বীশেষে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
আরও পড়ুন: ২৯ ডিসেম্বর রাত থেকে সারাদেশে যান চলাচল বন্ধ
ইত্তেফাক/এমআই