এইচএসসি পরীক্ষা ২০২০

শারমিন এর মূলধনের সুদ ও আমরিন এর ঋণের সুদ নির্ণয় করো

হেমায়েত হোসেন

সহকারী অধ্যাপক

কোয়ালিটি এডুকেশন কলেজ, ঢাকা

হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র

অংশীদারি ব্যবসায়ের হিসাব (দ্বিতীয় অধ্যায়)

 

শারমিন, আমরিন ও আদিলা একটি অংশীদারি প্রতিষ্ঠানের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান যথাক্রমে ৩ : ২ : ১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল : শারমিন এর ৬০,০০০ টাকা, আমরিন এর ৪০, ০০০ টাকা এবং আদিলার ২০,০০০ টাকা। অংশীদারগণের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ১০% হারে সুদ ধার্য করতে হবে। আদিলা ব্যবসা হতে মাসিক ১,০০০ টাকা করে বেতন পাবে এবং এই বেতনের টাকা সে এখন পর্যন্ত উত্তোলন করে নাই।

সম্ভাব্য লাভের প্রত্যাশায় ২০১৭ সালে শারমিন ৬,০০০ টাকা, আরমিন ৪,০০০ টাকা এবং আদিলা ৫,০০০ টাকা ব্যবসায় হতে উত্তোলন করেছিল। ২০১৭ সালের ১ জুলাই তারিখে শারমিন ১৫,০০০ টাকা অতিরিক্ত মূলধনস্বরূপ সরবরাহ করে, পক্ষান্তরে ঐ একই তারিখে আমরিন ১০,০০০ টাকা ঋণস্বরূপ ব্যবসায়ে আনয়ন করে। অংশীদারগণের উত্তোলনের সুদ শারমিন এর ২৫০ টাকা, আমরিন এর ১৫০ টাকা এবং আদিলা এর ২০০ টাকা নির্ণয় করা হয়। আদিলার বেতনের টাকা ডেবিট করার পর কিন্তু উপরোক্ত অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বত্সরের জন্য ব্যবসায়ের লাভ ৩০,০০০ টাকায় উপনীত হলো।

ক) শারমিন এর মূলধনের সুদ ও আমরিন এর ঋণের সুদ নির্ণয় করো।           ২

খ) শারমিন, আমরিন ও আদিলার লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করো।  ৪

গ) অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো।                                            ৪

সমাধান :

ক) “শারমিন” এর মূলধনের সুদ ও “আমরিন” এর ঋণের সুদ নির্ণয় :

নোট : অংশীদার কর্তৃক কারবারে প্রদত্ত ঋণের উপর সুদের ব্যাপারে চুক্তিপত্রে কিছু উল্লেখ না থাকলে ৬% হারে ঋণের সুদ ধার্য করতে হবে।