এই সময়ের ছড়া

ধুরো

জাহাঙ্গীর আলম জাহান

 

কাক কখনো খায় না কাকের মাংস

কিন্তু মানুষ আজকে অধিকাংশ—

খায় চিবিয়ে পরস্পরের অস্থি

নেই মানুষের আদ্যিকালের দোস্তি।

 

একের ক্ষতি করতে এখন অন্যে

ঘুরে বেড়ায় দেশের জনারণ্যে

কিছু মানুষ পশুর চেয়েও অধম

পরের হিতে বাড়ায় না তো কদম।

 

এদের কথা বলব কী আর, ধুরো

মানুষরূপী পশুই এরা পুরো।